১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৩০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ৭:৪৭
সাঈফ শেরিফ বলেছেন: গল্পের শুরুটা বিরক্তিকর, সেই টিনটিনের ফ্লাইট ৭১৪ কার্টুন কাহিনী। মাথার ভিতরে কে যেন (ভিন গ্রহবাসী!!) কথা বলে বাচ্চা একটি ছেলেকে ঘুরাচ্ছে, খেলছে, স্মৃতি নিয়ে কারসাজি করছে। টেলিপ্যাথি বা সিম্বলিক ভাষা যাতে আত্মারা যোগাযোগ করতে পারে এরকম কিছুর ব্যাপারে আগ্রহ দেখানো বা গবেষণা করাটা অহেতু পাগলামি মনে হয়। মেডিটেশন করে সেই অব্যক্ত, অব্যবহৃত ভাষা শক্তিকে বের আনার জন্য জঙ্গলে গিয়ে ধ্যান মগ্ন হওয়া, লেখা পড়া ছেড়ে দেবার অদ্ভুতুড়ে কাহিনীতে খুব একটা আগ্রহ পাইনি। এই ভাষার জোরে কল্পিত ভিন গ্রহবাসী থেকে শুরু করে মৃত লোকের সাথে যোগাযোগে সম্ভাব্যতা যাচাই, আরেক ধরনের কৌতুক।
লাইরা নক্ষত্রপুঞ্জে কথিত সবচেয়ে প্রবীণতম মানব জাতির বসতি, তাদের নামকরণ প্রক্রিয়া ধারা পাত এবং ঘটনাচক্রে লাইরাবাসীদের স্পেস শিপে করে সদল বলে পালিয়ে আসার কাহিনী দিয়ে খুব উন্নত মানে ফিকশন করা যাবে। কিন্তু আমার মত পাঠকের মৃত্যু হওয়াতে এ ধরনের ভিডিও ২০ মিনিটের বেশি দেখার ধৈর্য্য হল না।
তারপরেও একটি মাত্র প্রশ্ন করার ছিল। গল্প বানাক, বা সত্যি সত্যিই দেখুক ভিনগ্রহবাসীদের উড়োজাহাজ চাকতির মতই হবে এ বদ্ধমূল ধারণা কোথা থেকে এল? এতকালের আকাশে উডন্ত চাকতি দেখার যে ফ্যান্টাসি, সেটি মাথায় নিয়ে কিছু ভয়ংকর সিজোফ্রেনিক দশা পার করেছে বিলি, ফলে সে ও তার গ্রামের লোকজন খালি চোখে চাকতি দেখবার গল্প শুনিয়ে গিয়েছে সবাইকে । মাথার মাঝে কথিত নির্দেশক (ঘটনাচক্রে যার কন্ঠ স্বর নারীদের মত হয়ে যায়, তাকে বিয়ে করে নিজের জীবন গড়ে নেবার সময় দিবার জন্য.....পরে ফিরে আসার কথা বলে ) তার অবচেতন মনেরই একটি অংশ, স্বপ্নে আমরা যেমন কাহিনী, কথার দঙ্গলে পড়ি, বিলি সেটা জাগরণেই পড়ত, পেত, অনুভব করত। তবে সত্যি সত্যিই যদি চাকতি চেপে ভিনগ্রহ বাসী আসে, তাহলে মানুষের কল্পনার সাথে যে কাকতালীয় মিল হবে সেটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিস্ময় হবার দাবি রাখে।
ব্যক্তিগতভাবে আমি ভিনগ্রহে প্রাণী থাকার ব্যাপারে , আরো পরিস্কার করে বলতে ভিনগ্রহবাসী খুজে পাওয়ার ব্যাপারে (যদিও থেকে থাকে) কোন কালেই আশাবাদী বা বিশ্বাসী নই। কিছু গবেষণার থাকলে পুরোপুরি অক্ষরজ্ঞান হীন আরবের নবী মুহাম্মদ কীভাবে কালজয়ী কোরআন লিখলেন এবং তাতে আদৌ কোন ভিন গ্রহবাসীর টেলিপ্যাথিক সহায়তা আছে বা ছিল নাকি, সেটি অবিশ্বাসী বিজ্ঞানীদের গবেষণার বিষয় হওয়া উচিত।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৪
লেখক বলেছেন: আমার মনে হয় আপনি রায়েলের বই টি পড়লে আরো সব উত্তর পেয়ে যাবেন।
rael.org এ যেয়ে The Intelligent Design পাবেন ফ্রি বুক।ওখানে নূহ (আঃ) নবী থেকে শুরু করে মোহাম্মদ সাঃ এর সকল ঘটনা গুলো খুব সুন্দর করে বলে দিয়েছে । ওনারা ও যে ET কন্টাক্টি ছিলেন তারও ধারণা পাওয়া যায়।
নবীজীর মাধ্যমে বলা এত অ্যাডভান্সড সাইন্স কোরানে লেখা সম্ভব হয়েছিল সেই সময়ে কিভাবে তারই ধারণা পাবেন।
ক্রপ সার্কেল (
Click This Link) প্যাটার্নে ET দের স্পেইস ক্রাফট ডিজাইনও দেখা যায় । যদিও আমরা সেই টেকনোলজি থেকে বহু দূরে এবং ওসব প্যাটার্ন ও বিশদ বুঝতে পারি না তাই স্পেস শিপের আকৃতি কেন ওরকম হয় বলা কঠিন।
৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৯
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো আপনার মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পোস্ট। জানলাম অনেককিছু।
৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:১৪
বৈকুনঠ বলেছেন: মহাকাশ সমন্ধে লেখার মতন তেমন কোনো ব্লগার নাই। লেইখা যান। পড়তে বেশ ভালো লাগে। ব্ল্যাক হোল সম্পর্কে খুব জানতে মন চায়।
কারিনা শব্দটার অর্থতো জানতাম সুন্দর (স্ত্রী লিংগ)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:২৫
লেখক বলেছেন: ব্ল্যাক হোল নিয়ে লেখা আছে একটি আমার। দেখতে পারেন।
৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:১৮
দ্রোহি বলেছেন:
অনেকদিন পর আপনার লেখা পড়লাম। বরাবরই ভাল লাগে তথ্যবহুল এই নভোমন্ডলের ব্যবচ্ছেদের প্রয়াস।
ভাল থাকবেন।
৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:২৭
বৈকুনঠ বলেছেন: ধন্যবাদ'
৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১:৩৯
বাবুনি সুপ্তি বলেছেন: অনেক ভাল লাগল। কখনো দেখিনি। দেখার ইচ্ছে আছে।
৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৩
১০. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৮
১১. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৯
আজম বলেছেন: ভালো লাগল লেখাটা।ভিডিও গুলো ডাওনলোড করলাম মাত্র...
রেপটেলিয়ান লিংকগুলো হারিয়ে ফেলছি...
১২. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৭
সজল শর্মা বলেছেন: অপেক্ষা করছিলাম নতুন লেখার। আজকে এসে দেখি দুইটি লেখা এসে গেছে। গোগ্রাসে গিলে নিলাম। অনেক ধন্যবাদ। নভোমণ্ডোলীয় বিষয় সত্যিই উপভোগ্য।
১. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৩০