Nov 29, 2025

সৃষ্টি, চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা — পঞ্চম স্তর

 আমার মন্তব্য

সৃষ্টি, চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা -পঞ্চম স্তর 

নতুন বলেছেন: আমাদের সামনে একটা চমতকার উদাহরন আছে যেটা আত্না থিউরির সাথে মেলাতে পারেন। আপনার কম্পিউটারে চ্যাট জিপিটি ভয়েস মুডে দিয়ে তার সাথে কথা বলুন, দেখুন মনে হবে প্রজ্ঞাবান কারুর সাথে কথা বলছেন, ।

এআই কেবল শুরু। আগামী ১০০ বছর পরে মনে হবে এএই সাধারন জনগনের চেয়ে জ্ঞানী, সাহাজ্যকারী, এবং আরো মানবিক গুনাবলি সম্পন্ন।

এখন মানুষ আর কম্পিউটারের মাঝে মিল টা কই???

মানুষের দেশ আর কম্পিউটারের হার্ডওয়ার সমান জিনিস।

মানুষের ব্রেন আর কম্পিউটারের RAM,HDD, processor মিলে একই রকমের কাজ করে। মানুষ মারা যায় ব্রেন কাজ করেনা। কম্পিউটারের বিদ্যুত বিছিন্ন করলেই কম্পিউটার কাজ করেনা। এখন আমরা যদি কম্পিউটারের আত্না খুজতে যাই তবে বুঝতে পারি আত্না বলে আলাদা কিছু নাই। বিদ্যুত, প্রগ্রাম, আর RAM,HDD, processor মিলে একটা জীবিত চেতনা, বা অন্য যাই বলিনা কেন সেটার পরিবেশ সৃস্টি করে।

বিদ্যুত, প্রগ্রাম আলাদা ভাবে আত্নার মতন কোন জিনিস না।

হয়তো মানুষও তাই। যৌবিক শরির যেটা মাটির উপাদান থেকে গড়ে উঠে, শক্তি তাতে প্রানের আবহ সৃস্টিকরে। মানুষ জ্ঞান, প্রজ্ঞা আবেগ দেখায়। কিন্তু যখন দেহ থেকে শক্তি উপদান, প্রবাহ শেষ হয়ে যায় তখন মানুষও কম্পিউটারের মতন এক একটা অংশ রিসাইকেল করা যায়।

******

লেখক বলেছেন: চমৎকার বলেছেন।

অনেক ধন্যবাদ অসম্ভব সুন্দর আলোচনা করার জন্য। আপনার প্রতিটি কথার সাথে আমি একমত।

একবার চ্যাট জিপিটি -কে প্রশ্ন করা হয়েছিল যে, AI-দের কি কন্সাসনেস আছে? উত্তরে কি বলেছিল জানেন, বলেছিল, AI-দের কন্সাসনেস আছে! এই উত্তর শোনার পর আমার শুধু মনে হয়েছে প্রযুক্তি কোথায় যাচ্ছে। সামনে কি আছে! আমি একদম থমকে গিয়েছিলাম।

Dolores Cannon পাস্ট লাইফ রিগ্রেশান করিয়ে তার কিছু কিছু পেশেন্ট/ক্লায়ান্ট-কে এমন পর্যায়ে (স্তরে) নিয়ে যেত যে, তখন ঐ স্তরে পৌঁছে ক্লায়ান্টের ভয়েস চেইঞ্জ হয়ে যেত। কথার স্টাইল চেইঞ্জ হয়ে যেত। পুরো রোবোটদের মতন করে ট্রান্সমিশান শুরু হতো।

সুতরাং অন্য ডাইমেনশানের ব্যাপার আসলেই ইন্টারেস্টিং। ইচ্ছে আছে Dolores Cannon এর কিছু case history ব্লগে পরিবেশন করবো।

*************

রাজীব নুর বলেছেন: এসব আমি বুঝি না। সহজ কিছু লিখুন।

***********

লেখক বলেছেন: মেটাফিজিক্স একটু বোরিং হয়। এই লেখাটি  পান্ডাপড়ে দেখতে পারেন। বেশ কয়েকটি লেখা আছে, সহজ ধাঁচের।

Nov 21, 2025

সৃষ্টি, চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা – চতুর্থ স্তর

আমার মন্তব্য

সৃষ্টি, চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা – চতুর্থ স্তর 

রাজীব নুর বলেছেন: বড় কঠিন বিষয় নিয়ে লিখেছেন?

বুঝতে পারছি না- কার সাথে আমি যাবো?~ বিজ্ঞান না ধর্ম?

****

লেখক বলেছেন: তৃতীয় স্তর পর্যন্ত এমন অনুভূত হবে। চতুর্থ স্তরে উন্নীত হলে কোন তফাত থাকবে না। এ স্তরে জ্ঞান আর বুদ্ধির লড়াই শেষ। আত্মা এমন ভারসাম্য অর্জন করে যা, না আবেগপ্রবণ, না কঠোর যুক্তিবাদী। বরং মাপা, শান্ত, গভীর। এই স্তরে এসে মানুষ আধ্যাত্মিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে যায়। তাদের মন স্ফটিকের মতো স্বচ্ছতা ধারণ করে।

*****

সত্যপথিকঃ ৭ম স্তরে উঠা কি সম্ভব?

****

লেখক বলেছেন: অবশ্যই সম্ভব। তবে সপ্তম স্তরের আত্মারা, high energetic level বলে higher dimension - এ আমাদের মতন physical state এ থাকেন না। তাই আমরা তাদের দেখতেও পাই না। সাধারণত 5D (fifth dimension)এর পর থেকেই non physical state শুরু হয় । আর আত্মার সপ্তম স্তরে উত্তীর্ণ হলে হয়তো বা 12D -15D ডাইমেনশানে তারা অবস্থান করেন।

আমারা 3D বা third dimension এ আছি। তাই physical body ধারণ করে আছি। এখন এই পৃথিবীতে আমরা, অধিকাংশ মানুষেরা আত্মার স্তরের দিক দিয়ে প্রথম ও দ্বিতীয় স্তরে অবস্থান করছি। কেউ কেউ তৃতীয় স্তরে আছেন। সংখ্যা খুব কম। আর চতুর্থ স্তরে যাওয়া মানে তো তাদের আমরা sage বলি। তারা ফিজিকাল থেকে নন- ফিজিকালে ট্রানজিশানের মধ্যে থাকেন। খুব সম্ভবত রামকৃষ্ণ এরূপ ছিলেন।

ভূত পেত্নীরাও non physical state এ থাকে। তাই আমরা ওদের দেখতে পাই না। কিন্তু ওরা lower 4D (lower fourth dimension) এর entity. আত্মার কোন evolve ওদের মধ্যে হয় নাই। সম্পূর্ণ নেগেটিভ এন্টিটি।

*****

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:ভালো লেখা।

অথচ পাঠক পড়তে আসছেন না।

*****

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

মেটাফিজিক্স একটু বোরিং হয়। তারপরও কিছু পাঠক পড়েন।

আমি লিখেছিলাম তথ্যগুলো নোট আকারে ২০১০ সালে।। মূল কন্টেন্ট পেয়েছিলাম বিলি মায়্যারের ট্রান্সমিশান থেকে তখন। যা তখন পেয়েছিলাম তাই-ই পোস্ট আকারে রেখে দিয়েছিলাম ব্লগে। পরে বিশদ করে লিখতে চেয়েছি। সেটাই সম্ভব হলো এই ২০২৫ সালে।

Nov 13, 2025

সৃষ্টি চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা - দ্বিতীয় স্তর

আমার মন্তব্য

 সৃষ্টি চেতনা ও আত্মার দ্বিতীয় স্তর

জেনারেশন একাত্তর বলেছেন: আপনি কি ব্লগের লোকজনকে বেদুইন মনে করেন? কিসব বস্তাপঁচা গার্বেজ ঢালছেন!

*******

লেখকঃ মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি তখন মানবজাতির মননে অংশ গ্রহন করেন।

আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন

আপনাকে অনেক ধন্যবাদ।

*******

Nov 11, 2025

সৃষ্টি চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা - প্রথম স্তর

আমার মন্তব্য

সৃষ্টি চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা - প্রথম স্তর

জেনারেশন একাত্তর বলেছেন:  ধর্ম মতে, আত্মা হলো মানুষের দেহ ও মননের পরিচালক; আত্মা যে আছে, ইহা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা, নাকি আদি মানুষের ধারণা?

******

লেখকঃ : বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানুষের ধারণা - দুটোই, ভাইজান।

******

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কি সুফিবাদে বিশ্বাস করেন?

****************

লেখক বলেছেন: এখনো প্রথম স্তরে আছি। হাতড়ে হাতড়ে চলছি। হোঁচট খাচ্ছি, থেমে যাচ্ছি আবার শুরু করছি। মতবাদ তো অনেক দূরে।

******

জেনারেশন একাত্তর বলেছেন: ধর্ম মতে, আত্মা হলো মানুষের দেহ ও মননের পরিচালক; আত্মা যে আছে, ইহা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা, নাকি আদি মানুষের ধারণা?

******

লেখক বলেছেন: বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানুষের ধারণা - দুটোই, ভাইজান।

********

কামাল১৮ বলেছেন: কোন কিছুই সৃষ্টি হয় নাই ।সবকিছু বিবর্তিত হয়েছে।এক বস্তু থেকে অন্য বস্তুতে।

**************

লেখক বলেছেন: সঠিক। সৃষ্টি কোনো অলৌকিক ঘটনা নয়; বরং এক নিরবচ্ছিন্ন রূপান্তর।

পূর্বদেশীয় দর্শনে এই রূপান্তরকে দেখা হয় চক্রাকার প্রক্রিয়া হিসেবে—যেখানে সৃষ্টি ও বিলয় একই ধারার অংশ।

অন্যদিকে, পাশ্চাত্য দর্শন এটিকে দেখে প্রগতিশীল বিবর্তনের ধারা হিসেবে—যেখানে পরিবর্তন নতুন রূপ, নতুন সম্ভাবনা ও অগ্রগতির সূচনা করে।

*******

রিয়াজ হান্নান বলেছেন: যেহেতু বাকি লেখা আসবে একসাথে আলাপ করা যাবে

******

লেখক বলেছেন: নিশ্চয়ই

******

রাজীব নুর বলেছেন: পড়লাম।

***

হুমায়রা হারুন বলেছেন: অনেক ধন্যবাদ।

Drunvalo Melchizedek (Ascended Master) এর বইটা যদি ব্লগে তুলে ধরতে পারতাম খুব ভাল হতো। যদি সম্ভব হয় চেষ্টা করবো।

Nov 6, 2025

প্লেইয়িডিয়ানদের কথা

০৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:

প্লেইডিস নক্ষত্র মন্ডলের যে কোন নক্ষত্র থেকে পৃথিবীর দুত্ব কত বিলিয়ন/ট্রিলিয়ন মাইল?

যারা সেখান থেকে এলো, তাদের আসতে কত হাজার কোটী বছর লেগেছে? একটু অংক করেন; কোন সাবজেক্টের গ্রেজুয়েট আপনি? 

০৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: কেমন আছেন চাঁদ্গাজী ভাই?
 ০৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৪০                                                                                                            জেনারেশন একাত্তর বলেছেনঃ আমি ভালো আছি, ধন্যবাদ।
আপনার ১ম পোষ্ট দেখলাম সামনের পাতায়; আপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন?

০৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫

লেখক বলেছেন: বলার মত কোন বিদ্যা আমার নেই। পড়ালেখা তেমন নেই। তবে কমপক্ষে আমার ১০০ কোটি পোস্ট সামনের পাতায় ছিল। বহু আগে যদিও। এখন আবার দিতে চেষ্টা করবো।

আপনার মন্তব্য দেখে খুব ভাল লাগলো। আপনার মন্তব্য না আসলে ব্লগ একদম জমে না। প্লেইডিয়ানরা আবার তর্ক করা একদম পছন্দ করে না। আপনার সাথে খুব মিল।

০৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৪০
জেনারেশন একাত্তর বলেছেনঃ  দেশের মানুষ নিয়ে লেখেন, লোকজন পড়বেন।

০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৬০
আমার মন্তব্যঃ তাই করতে হবে। আমরা লেখা কেউ পড়ে না প্লেয়েডিয়ান -রা ছাড়া ।
 ০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫০
জেনারেশন একাত্তর বলেছেনঃ ১ আলোক বর্ষ = ৫.৯ ট্রিলিয়ন মাইল।
অপ্রয়োজনীয় রূপকথা কথা নিয়ে লিখলে সময় নষ্ট।

০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১০০
আমার মন্তব্যঃ সঠিক গনণা।
এবং ৪৪৪ আলোকবর্ষ = ২৫৭৫ ট্রিলিয়ন মাইল। কিছুটা তো দূরেই। তবুও আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মাঝেই আছে তারা। অন্য গ্যালাক্সি তে থাকলে আরো কত দূর হতো!
রূপকথাই বটে।

 ০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩০
ভুয়া মফিজ বলেছেনঃ গলু মানুষের মতো করে ভাবতে চাইলে যেই সমস্যা, মানুষ যদি প্লেইডিয়ানদের (যদি এই বস্তু এক্সিস্ট করে!!!) মতো করে ভাবতে চায়, তাইলে একই সমস্যা।
৩য় ডায়মেনশানের চাইতে ৫ম ডায়মেনশান স্বাভাবিকভাবেই অনেক অনেক উন্নত হবে। কাজেই আমাদের জন্য সময়-দূরত্ব সমস্যা মনে হলেও তাদের জন্য না হবারই কথা। কুয়ার ব্যাঙ এর কাছে যেমন কুয়ার বাইরের জগত অস্পষ্ট, আমাদের কাছেও তেমনি ৪র্থ বা ৫ম ডায়মেনশানের জগতটা অবোধ্য। সবকিছুই নিজের গেয়ান দিয়ে বিচার করতে গেলে প্যাচ লাগবেই!!!!

 ০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬০  জেনারেশান একাত্তর বলেছেনঃ  ভুয়া'রা ভুয়া ডাইমেশনে (৪র্থ, ৫ম, ব্লা ব্লা ) অবস্হান করতে পারে ; সব গ্রহ, উপগ্র ও নক্ষত্রমন্ডলগুলোর  অবস্হান একই ডাইমনেশনে স্পেসে ( x, y, z, coordinate s

 ০৬ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫০
ভুয়া মফিজ বলেছেন: জেনারেশন একাত্তর বলেছেন: ভুয়া'রা ভুয়া ডাইমেশনে (৪র্থ, ৫ম, ব্লা ব্লা ) অবস্হান করতে পারে ; সব গ্রহ, উপগ্র ও নক্ষত্রমন্ডলগুলোর অবস্হান একই ডাইমনেশনে স্পেসে ( x, y, z, coordinate system ) । 
বাপরে.........বিরাট গেয়ানী মন্তব্য!!!! ;)
গলু কি নিয়মিত রেডবুল পান করে? বিরতীহীনভাবে এতো ঘেউ ঘেউ করার এনার্জি কই পায়?

 
০৬ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:১৮০
জেনারেশন একাত্তর বলেছেনঃ
@ভুয়া,
আমাকে নিয়ে "গলু" গল্পটি লিখে আমাদের গার্বেজ গল্পকার ব্লগ থেকে হারিয়ে গেছেন; আপনার ভুয়া পোষ্ট এখন কেমন পাঠক পাচ্ছে?

০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩

কু-ক-রা বলেছেন: উহারা শয়তানের দল।
নরডিক বেকুবদের উপরে ভাইকিংদের মাধ্যমে রাজত্ব করেছিল। এখন এইসব গান্জাখুরি গল্প লিখে আপনাদের বিভ্রান্ত করছে।
০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৩০
আমার মন্তব্যঃ আপনার আ.ডি.টা খুব সুন্দর। ছবি, নামকরণ দুটোই।


২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:১৭০

শ্রাবণধারা বলেছেনঃ বেশ চমৎকার লেখেন তো আপনি! সুন্দর চিঠি, যেটাতে স্বপ্ন আর বাস্তবতা মিলে মিশে গেছে।

তবে, স্বপ্নে একবারও আপনার এলিয়েনগুলো হানা দিলোনা দেখে একটু হতাশ হলাম! হয়তো, এবছরের শেষের দিকেই এলিয়েনরা চলে আসবে, কি বলেন?

২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৪:১৯০

আমার মন্তব্যঃ এলিয়েনের অপর একটি নাম আছে , আর তা হলো জ্বীন। জ্বীনে যদি ধরে তাহলে কি হবে বুঝতেই পারছেন।


Nov 1, 2025

পান্ডা

আমার মন্তব্য

 পান্ডা

রিয়াজ হান্নান বলেছেন: আপনার কয়েকটা ব্লগ পড়লাম,যথেষ্ট ভালো লেখেন,যথেষ্ট,মার্জিত লেখা শিখতে চাই

****

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রিয়াজ ভাই। মাঝ দিয়ে ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলাম। আবার এলাম ৭ বছর পর ।

**********

১লা নভেম্বর ২০২৫

রিয়াজ হান্নান বলেছেন: সেম আমিও,যদিও আমি একটা বাজে সময় পার করেছিলাম ৫ আগস্টের পূর্বে বাট থামিনি,এখন মাঝেমধ্যে ব্লগ লেখার চেষ্টা করি,দুই জায়গায় টুকটাক চেষ্টা করি আরকি,তবে মন মেজাজ খুব খারাপ থাকলে ব্লগে চলে আসি,হাহাহা

*********

১লা ডিসেম্বর ২০২৫

লেখক বলেছেন: ১৮ বছর আগের কথা। ব্লগের পরিবেশ ছিল পরিবারের মতন। সারাদিন পার হয়ে যেত ব্লগে, টের পেতাম না। কোন্‌ লেখা ছেড়ে কোনটা পড়বো এমন অবস্থা।

তারপর ব্লগের পরিবেশ অন্যরকম হয়ে গেল। অনেকে চুপ হয়ে গেল। এখন তো অনেকেই নেই। বয়স, অসুস্থতা অনেক কিছু জেঁকে বসেছে - জীবনে চলার পথে যা হয়। এবার ৭ বছর পর এসে দেখলাম আমার ড্রাফটকৃত লেখাগুলো ফেরৎ এসেছে।

খুশীতে আত্মহারা। সব লেখাগুলো সাইন্স ফিকশান ছিল। আবার পোস্ট হিসাবে নিয়ে এসেছি সামনে।

কিন্তু সেই পরিবারকে মিস করি। এবার আবার নতুন করে তৈরী হবে হয়তো। গত তিন/চারদিন ধরে একটু অন্য রকম লেখা আসছে।

ভালো লাগছে।

***

১৫ই ডিসেম্বর ২০২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর গল্প। বাস্তব গল্প।

****

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই। আরো কয়েকটা লিখেছি এরকম।

পড়তে চাইলে বলবেন, লিংক দেব।