Showing posts with label চোখ. Show all posts
Showing posts with label চোখ. Show all posts

Apr 25, 2026

চোখ

এতদিন উপমা হিসাবে  জেনেছি   কারোর চোখ থাকে পটল চেরা, কারোর   থাকে বাবুই পাখির বাসার মতন। এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।  আরো কিছু সুপরিচিত এলিয়েনদের  পরিচিতি সংযুক্ত করলাম।


 GREYS: এরা সাড়ে  তিনফুট থেকে চারফুট আকারের, ছোট খাটো, পাতলা গড়ন বিশিষ্ট।  চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়, ত্বক অমসৃণ এবং  কুঁচকানো। ত্বকের বর্ণ ছাই বর্ণের।    উন্নত প্রযুক্তি সম্পন্ন। 

REPTILIANS:এরা রূপ পরিবর্তন করতে পারে ।ইংরেজীতে যাকে বলে shape shifter.  মানুষের কার্যকলাপে প্রভাব ফেলে তাদের নিয়ন্ত্রণ করে।

NORDICS:এরা  লম্বা, উজ্জ্বল বর্ণের, সোনালী চুল,নীল চোখের অধিকারী। ইংরেজীতে tall -blue-white বলে সবাই চেনে।এরা  শান্ত  এবং প্রজ্ঞাবান।

INSECTOIDS: পোকামাকড় সদৃশ।  উচ্চমাত্রার বুদ্ধি সম্পন্ন।  টেলিপ্যাথিক ক্ষমতা রয়েছে। এদের মাঝে Mantis being (ম্যান্টিস বিইং) খুবই সুপরিচিত।

SIRIANS:সিরিয়াস থেকে আগত মানবসদৃশ প্রজাতি। আধ্যাত্মিক জ্ঞানের জন্য পরিচিত। মানুষ মূলত সিরিয়ান, লাইরান, আনুনাকির  DNA বহন করে।

HYBRIDS:মানুষ ও ভিনগ্রহীর DNA-র সংমিশ্রণে জন্ম নেওয়া সংকর প্রজাতি। 

DRACONIANS:প্রাচীন কালের ড্রাগনের মতো দেখতে। এরা নিজেদেরকে মানুষের অভিভাবক ও রক্ষক মনে করে সেই  ভূমিকায়  অবতীর্ণ হতে চায়।

ANUNNAKI:প্রাচীন ভীনগ্রহী প্রজাতি।এরা পৃথিবীতে এসে  প্রাথমিক ভাবে মানব সভ্যতার সূচনা করে।

LYRAN:লাইরা থেকে আগত বিড়ালের মতো মানবসদৃশ ভীনগ্রহী প্রজাতি।  ক্ষিপ্র গতি সম্পন্ন। অন্তর্দৃষ্টির জন্য পরিচিত।