Nov 21, 2025

সৃষ্টি, চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা – চতুর্থ স্তর

আমার মন্তব্য

সৃষ্টি, চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা – চতুর্থ স্তর 

রাজীব নুর বলেছেন: বড় কঠিন বিষয় নিয়ে লিখেছেন?

বুঝতে পারছি না- কার সাথে আমি যাবো?~ বিজ্ঞান না ধর্ম?

****

লেখক বলেছেন: তৃতীয় স্তর পর্যন্ত এমন অনুভূত হবে। চতুর্থ স্তরে উন্নীত হলে কোন তফাত থাকবে না। এ স্তরে জ্ঞান আর বুদ্ধির লড়াই শেষ। আত্মা এমন ভারসাম্য অর্জন করে যা, না আবেগপ্রবণ, না কঠোর যুক্তিবাদী। বরং মাপা, শান্ত, গভীর। এই স্তরে এসে মানুষ আধ্যাত্মিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে যায়। তাদের মন স্ফটিকের মতো স্বচ্ছতা ধারণ করে।

*****

সত্যপথিকঃ ৭ম স্তরে উঠা কি সম্ভব?

****

লেখক বলেছেন: অবশ্যই সম্ভব। তবে সপ্তম স্তরের আত্মারা, high energetic level বলে higher dimension - এ আমাদের মতন physical state এ থাকেন না। তাই আমরা তাদের দেখতেও পাই না। সাধারণত 5D (fifth dimension)এর পর থেকেই non physical state শুরু হয় । আর আত্মার সপ্তম স্তরে উত্তীর্ণ হলে হয়তো বা 12D -15D ডাইমেনশানে তারা অবস্থান করেন।

আমারা 3D বা third dimension এ আছি। তাই physical body ধারণ করে আছি। এখন এই পৃথিবীতে আমরা, অধিকাংশ মানুষেরা আত্মার স্তরের দিক দিয়ে প্রথম ও দ্বিতীয় স্তরে অবস্থান করছি। কেউ কেউ তৃতীয় স্তরে আছেন। সংখ্যা খুব কম। আর চতুর্থ স্তরে যাওয়া মানে তো তাদের আমরা sage বলি। তারা ফিজিকাল থেকে নন- ফিজিকালে ট্রানজিশানের মধ্যে থাকেন। খুব সম্ভবত রামকৃষ্ণ এরূপ ছিলেন।

ভূত পেত্নীরাও non physical state এ থাকে। তাই আমরা ওদের দেখতে পাই না। কিন্তু ওরা lower 4D (lower fourth dimension) এর entity. আত্মার কোন evolve ওদের মধ্যে হয় নাই। সম্পূর্ণ নেগেটিভ এন্টিটি।

*****

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:ভালো লেখা।

অথচ পাঠক পড়তে আসছেন না।

*****

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

মেটাফিজিক্স একটু বোরিং হয়। তারপরও কিছু পাঠক পড়েন।

আমি লিখেছিলাম তথ্যগুলো নোট আকারে ২০১০ সালে।। মূল কন্টেন্ট পেয়েছিলাম বিলি মায়্যারের ট্রান্সমিশান থেকে তখন। যা তখন পেয়েছিলাম তাই-ই পোস্ট আকারে রেখে দিয়েছিলাম ব্লগে। পরে বিশদ করে লিখতে চেয়েছি। সেটাই সম্ভব হলো এই ২০২৫ সালে।

No comments:

Post a Comment