Oct 2, 2009

সাই ফাই -আজম

রিং গ্যালাক্সি

 ৩০ শে মে, ২০০৯ রাত ১১:৪২

আজম বলেছেন: খুব ভালো লাগল.....জ্যোতির্বিজ্ঞানে আমি খুব উৎসাহী।

আপনার ব্লগের নিয়মিত পাঠক হলাম।

ধন্যবাদ ।

আজমের সাই ফাই

০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৬:৪৭

হুমায়রা হারুন বলেছেন: খুব সুন্দর।

সুদুর ভবিষ্যত থেকে এ রকম সিগনাল হয়তো বা ক্রপ সার্কেলের মাধ্যমে আজও পাঠাচ্ছে। আমাদের ই যা একটু বুঝতে দেরী।



আমার প্রিয় কিছু ক্রপ সার্কেলের ছবি আছে এখানে, সময় পেলে দেখবেন। https://www.colinandrews.net/Crop-Circles-2009.html

সবগুলোর মধ্যে ৩৫ নম্বর ছবিটা খুব জটিল লেগেছে আমার কাছে।





আমার মন্তব্যঃ খুব সুন্দর। সুদুর ভবিষ্যত থেকে এ রকম সিগনাল হয়তো বা ক্রপ সার্কেলের মাধ্যমে আজও পাঠাচ্ছে। আমাদের ই যা একটু বুঝতে দেরী।

আমার প্রিয় কিছু ক্রপ সার্কেলের ছবি আছে এখানে, সময় পেলে দেখবেন। https://www.colinandrews.net/Crop-Circles-2009.html

সবগুলোর মধ্যে ৩৫ নম্বর ছবিটা খুব জটিল০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: ক্রপস সার্কেল নিয়ে একটা ডুকুমেন্টারী দেখেছিলাম ডিসকবারী চ্যানেলে। আসলেই ব্যাপারটা বিস্ময়কর......



তবে আপনি যে লিংক দিয়েছেন ক্রপস সর্কেলের,সেগুলোর বেশির ভাগ ছবি ইংল্যান্ডের।এর কারন কি?

আমি বড় হয়েছি গ্রামে, ধানক্ষেত ছিল বাড়ীর চার পাশে...সে খানে কখনো এই ধরনের শিল্প তো চোখে পড়িনি।কিংবা আশে পাশে কোথাও....

কিন্তু ব্যাপারটা বিস্ময়কর...একরাতে কম সময়ে এত সুন্দর শিল্প,অবাক না হয় পারা যায় না!!
আমরা আসলে রহস্যময় একটা জগতে ডুবে আছি...... লেগেছে আমার কাছে।

*******

৩রা অক্টোবর, ২০০৯
আমার মন্তব্যঃ শুধু ইংল্যান্ডেই নয়,নেদারল্যান্ড,সুইজারল্যান্ড, কানাডার কিছু জায়গায়, আমেরিকার কিছু অঞ্চলেও দেখা যায় । হায়ার ডাইমেনশানাল ET রা যখন এসব বানায় তখন অনেক কিছু ভেবেই বানায় হয়তোবা। একদম আন্দাজি না। যেমন জমির পরিমাণ। একটা প্যার্টান বানাতে কয়েক বিঘা জমির ফসল প্রভাবিত হয় ও পরে ব্যবহার করা যায় না অনেক ক্ষেত্রে। সেই কৃষকের মাথায় তখন হাত। উন্নত দেশে কৃষকেরা এ ক্ষতির ধাক্কা সামলাতে পারলেও আমাদের মতন দরিদ্র দেশে তা সম্ভব হবে না যে তা ET রা জানে।

আবার ওদের জমিগুলোর মালিক ভিন্ন হলেও বাউন্ডারি/আইল দিয়ে জমিগুলো বিভক্ত থাকে না যা আমাদের দেশে থাকে। আইল না থাকার কারণে সেই জমিনে প্যাটার্ন গুলো সুন্দর ভাবে ফুটানো যায়।

ওরা কিভাবে প্যাটার্ন বানায় তাও দেখতে পাওয়া যায় রবার্টের তোলা ভিডিওতে (Click This Link)।

*****

০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: সময় নিয়ে মন্তব্য লেখার জন্য ধন্যবাদ।

যুক্তি গুলো ভালো লাগল...

৫ই নভেম্বর ২০০৯

আমার মন্তব্যঃ  প্রজেক্ট রেইনবো ফিলাডেলফিয়ার সাইটি দেখতে পারো। টাইম ট্র্যাভেল সংক্রান্ত।

****

আরিফুর রহমান বলেছেন: ঠিকাসে.... তবে সায়েন্স ফিকশনে এতো বেশি জার্গনের ছড়াছড়ি আম-জনতার জন্য হজমে কষ্টকর কৈরা ফেলে...

*****

আমার মন্তব্যঃ এবার আসি ইংল্যান্ডের কথায়। দক্ষিণ ইংল্যান্ডের উইল্টশায়ারে ক্রপ সার্কেলের আধিক্য সর্বাধিক। কেন, কেউ জানে না। আরো অবাককর হলো ওখানেই রয়েছে অতি আশ্চর্য্য স্টোন হেঞ্জ এর উপস্থিতি যা কিভাবে, কারা এবং কেন গঠণ করেছিল, কেউ বলতে পারে না। এতগুলো ঘটনার সমন্বয় যেখানে, সেখানে এক্সপ্লোরারদের দৃষ্টি আকৃষ্ট হবেই। তারা অবশেষে এই সিদ্ধান্তে এসেছেন যে, খুব সম্ভবত এই অঞ্চলটির আদি অধিবাসী যারা কিনা এই গ্রহ ছেড়ে বহু আগেই গ্যালাক্সি ভ্রমণে বেরিয়ে পড়েছে তারা তাদের পুরোনো বাসস্থান দেখতেই বার বার ফিরে আসে এ খানে। লিখে রেখে যায় অনেক কথা ছবির মাধ্যমে যা আমাদের বোধগম্যের অনেক উর্ধ্বে। এই লিংকে স্টোনহেঞ্জ ও ক্রপ সার্কেল এক সাথে পাওয়া যাবে http://www.weirdwiltshire.co.uk/index2.html

ET Contactee  অ্যালেক্স জিজ্ঞেস করেছিল অ্যান্ড্রমিডিয়ানদেরকে ক্রপ সার্কেল রহস্য সম্বন্ধে। ওরা বলেছিল যে প্যার্টান গুলোর মাধ্যমে যে মেসেজ দেয়া হচ্ছে তা বুঝবার সময় এখনো হয়নি আমাদের বা আমরা এখনো তার উপযুক্ত হয়নি। তবুও আমাদের সচেতনতা বৃদ্ধির জন্যই এসকল প্যাটার্নের আবির্ভাব, যাতে আমরা একটু হলেও বুঝতে পারি যে আমাদের থেকে হায়ার এন্টিটি এই বিশ্বে আছে যারা আমাদের সাথে যোগাযোগ করছে বা করতে চাইছে।

সাইন্স ফিকশান - পাই সিগনাল

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৩

আরিফুর রহমান বলেছেন: ঠিকাসে....

তবে সায়েন্স ফিকশনে এতো বেশি জার্গনের ছড়াছড়ি আম-জনতার জন্য হজমে কষ্টকর কৈরা ফেলে...

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: জার্গন মানে তো বুঝলাম না...

তবে এই লেখাটি আমার প্রথম দিককার লেখা।হয়তবা অন্যভাবে লেখা যেত...কিন্তু এখানে আমি থিমটাকে গুরুত্ব দিছি,সেজন্য হয়তবা পড়ার সময় ঠিক ভালো না লাগতে পারে,সেটা অন্যান্য কমেন্টে বলেছি।এখন সাই ফাই সহজ ভাষায় লেখার চেষ্টা করি। জানি না সেটা কতটুকু পারি।

পড়ার জন্য ধন্যবাদ......

No comments:

Post a Comment