Dec 23, 2021

compliments

 


আমি অনেকদিন ধরে ফেসবুক ব্যবহার করি, কিন্তু এত অসাধারণ ছবি কখনোই দেখিনি। কবে শেষ কেঁদেছি মনে পড়ে না। কিন্তু সত্যি আজ এই ছবিটা দেখে কান্না আটকে রাখতে পারলাম না। মনকাড়া ডিজাইন আর চমৎকার ফিনিশিং এর মাধুর্যের সাথে নিখুঁত পিক্সেলের দারুণ সাম্য এই ছবিটিকে প্রাণ দিয়েছে,আবার মায়াভরা চাহনি দিয়েছে একআবেগঘন সৌন্দর্যের ইংগিত। এই ছবিটি যদি না থাকত তবে রবীন্দ্রনাথ আর নজরুল সাহিত্য রচনা করতে পারতেন না,মাইকেল মধুসূদন দত্ত বুঝতে পারতেন না তার ভুল। আগেরদিনের আলেকজান্ডার দি গ্রেটের কথা মনে আছে?উনার যুদ্ধ জয়ের রহস্য কিন্তু এই ছবিটিই। রহস্যজনক হলেও সত্য, মোনালিসার ছবিতে মোনালিসাকেও ঠিক এভাবেই হাসতে দেখাযায়। টাইটানিকের কথা মনে আছে? টাইটানিকের সাথেও এই ছবির এক বিরাট সংযোগ রয়েছে। সত্যিই, স্যালুট তোমাকে! আবারো ধন্যবাদ এই মনোমুগ্ধকর ছবি দেয়ার জন্য।

Aug 10, 2017

চির পুরাতন নতুন গল্প - আজম


 চির পুরাতন নতুন গল্প

আজমঃ সবাই যেমন জানি একদিন মৃত্যু হবে আমাদের সবারই(এখন পর্যন্ত এটাই সত্য

আমার মন্তব্যঃ  সুন্দর লেখা

এই কথাটা খুব সুন্দর বলেছ ‘এখন পর্যন্ত এটাই সত্য’ 

Jan 15, 2011

কল্পগল্প -আজম

 আজমের কল্পগল্প

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫০

সীমানা পেরিয়ে বলেছেন:



৬ মাস পরে আবার লিখলেন সায়েন্স ফিকশন.....চালু রাখেন ... :) +++

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৫

লেখক বলেছেন: পড়েরটা লিখতে মনে হয় ১২ মাস লাগবে :(( আপনারা যেভাবে লিস্ট বানাচ্ছেন, ই-বুক বের করে যাচ্ছেন, তাতে না লিখে ক্যামনে থাকি :)



আপনিও চালু রাইখেন 



১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৬

এস.বি.আলী বলেছেন: ভালো হইচে। আদম-ইভ না হইয়া রাদম -রিভ হইলে মানাইত। :ড়

স্যালুট সহকারে পিলাচ।

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩০

লেখক বলেছেন: নামে কি আসে যায়? সিম্বলিক নেইম হিসাবে আসলে ব্যবহার করা হয়েছে। না হলে সিম্বলের অর্থ বুঝানোর জন্য আরো কিছু দূর লিখতে হত।



স্যালুট ??? এহেম এহেম :!> :!> :| :|| #:-S

ধন্যবাদ আলী ভাই।

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৪

শান্তির দেবদূত বলেছেন: চমৎকার, এক কথায় চমৎকার। সবচেয়ে ভালো লেগেছে পাঠককে লেখার মধ্যে টেনে ধরে রাখা ক্ষমতা। বড় পোষ্ট হওয়ার স্বত্বেও এক মুহূর্তের জন্যেও পড়া থামাতে পারিনি। এক টানা পড়ে গেছি। তোমার লেখনিতে মুগ্ধ। গ্রেট।

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৫

লেখক বলেছেন: পোষ্ট বড় করার অভ্যাস তো আপনাকে দেখে হয়েছে। তাই ভালো হোক কিংবা খারাপ হোক বড় পোস্ট অবশ্যই আপনার পড়া চাই ;)



অনেক ধন্যবাদ দেবদূতদা।ভালো থাকুন।


১৫ই জানুয়ারি, ২০১১ রাত ৩ঃ৫৭

আমার মন্তব্যঃ  অবশেষে লেখাটা হল। খুব খুশী হলাম পড়ে।

ধারনা করা হয়, বিটুবিয়াস গ্রহানু অন্য কেনো ডাইমেনশনের ভিতর দিয়ে পৃথিবীতে এসে পৌছায়।

এভাবে বললে ভাল হয়, ' ধারনা করা হয়, বিটুবিয়াস গ্রহানু কেনো পোর্টালের ভিতর দিয়ে অন্য ডাইমেনশান থেকে এই পৃথিবীতে এসে পৌছায়।

১৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ভালো লাগল শুনে। হুম...লাইনটি পাল্টে দিলাম।

পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৬

মহাবিশ্ব বলেছেন: বাঃচমৎকার!

এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।

খুউউউউউব ভালো লাগলো,

অজস্র অভিনন্দন আজম।

আপনার জন্য উষ্ণ করমর্দন রইল।

ভালো থাকবেন বন্ধু।

শুভরাত্রি

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৬

লেখক বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ। খুউউউউউব ভালো লাগলো আপনার কমেন্ট :) আপনার নিকটা চমৎকার।



লিংকের জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন। শুভ রাত্রি।

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৬

রুহশান আহমেদ বলেছেন: _____$$$$______$$$$__

___$$$$$$$___$$$$$$$_

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১০

লেখক বলেছেন: এর মানে কি এলিয়েনের কাছ থেকে ভালোবাসা?

ওয়াও...ধন্যবাদ।





Oct 28, 2010

রুবাই ৮১


আমার মন্তব্য  রুবাই ৮১ 

এ টি এম মোস্তফা কামাল ঃ রুবাই ৮১

রঙ বাহারী সব ফুলেরা অবাক চোখে তাকায়; 

হাজার রঙের দারুন খেলা প্রজাপতির পাখায় ! 

মুগ্ধ চোখের অপেক্ষাতে কাটছে ফুলের বেলা 

বসবে কখন প্রজাপতি তাদের পাশের শাখায় ?

**********

হুমায়রা হারুন বলেছেন: মাই গড...এত তাড়াতাড়ি লেখা হয়ে গেল? দারুণ!


আরেকটা এক্সপেরিয়েন্স আছে আমার , অনেকটা শকুন্তলার মতন। অনেক টা যেমন ধরুণ প্রজাপতি এসে শকুন্তলার ঠোঁটকে ফুলের পাপড়ি মনে করে ঠোঁট ছুঁয়েছিল। এই থীমটা নিয়ে কিছু লিখে দেন না প্লিজ।


Oct 18, 2010

হাওর ভ্রমণ

আমার মন্তব্য 


 হাওর ভ্রমণ 

হুমায়রা হারুন বলেছেন: এত সুন্দর।

+++++++++

আপনার একটি লেখা নিতে চেয়েছিলাম আমার ম্যাগাজিনের জন্য , এখনো অনুমতির অপেক্ষায়।

************

লেখকঃ হুমায়রা হারুন আপনাকে কথা দিলাম লেখা দেব। 

Oct 9, 2010

ওমর খৈয়্যাম - জুন

ওমর খৈয়্যাম

 ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৭

হুমায়রা হারুন বলেছেন: খুব ভাল লাগলো। আপনার লেখাটি কি নিতে পারি আমার ম্যাগাজিনের জন্য সাথে আপনার চীল সফরের ভ্রমণ কাহিনী। অনুমতি দিলে খুশী হব খুব । আমার ম্যাগাজিন লিংক

http://www.nauba-aloke-bangla.com/
****

১০ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০৬

লেখক বলেছেন: প্রিয় হুমায়রা আমি বর্তমানে ইজিপ্ট বেড়াতে এসেছি পরশু ফিরবো,তখন এসে আপনার সাথে যোগাযোগ করবো কেমন। ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৪৫

কালীদাস বলেছেন: পোস্ট ভাল লাগল। ওমর খৈয়াম সম্পর্কে বলতে গেলে কিছুই এখন মনে নেই। জীবনি পড়ার অপেক্ষায় রইলাম:):):)



আচ্ছা, কালীদাস নিক নিয়ে ব্লগে তো ব্যাপক দাবড়ানি খেলাম এই পর্যন্ত। নিকটা চেন্জ করে ওমর খৈয়াম নিক নিলে কেমন হয় :P :P :P?

০৯ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:২৯

লেখক বলেছেন: ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ কালীদাস।

লিখছি ঈদের পর হয়তো পোস্ট করবো।



ভালোই হবে মনে হয়.... খৈয়াম :||


Aug 24, 2010

ইন্সট্যান্ট ম্যাসেঞ্জারে একদিন

 https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/29212537

 



১লা অগাস্ট, ২০১০ সকাল ১১ঃ০০

পাঠক বলেছেনঃ কিন্তু তারপরও চাইবো সুখে শান্তিতে ঘেরা নিজের একটা ঘর। আমার নিজের একটা মানুষ।

হুমমম, সুন্দর !

****

২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: এই চাওয়াটা আসলেই খুব সুন্দর। নিজে লিখে নিজেই অবাক!

 ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:১৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো খুব।

০১ লা আগস্ট, ২০১০ সকাল ১১:১৬

সকাল রয় বলেছেন:



সুন্দর+


০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৩:৩১

ভালো মেয়ে বলেছেন: +++

০৭ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৭

আজম বলেছেন: হুমম...ভালো।জীবন যেখানে যেমন...

১৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৭

বোহেমিয়ান কথকতা বলেছেন: সায়েন্স ফিকশান লেখিকার চ্যাটিং!



বাচ্চাদের কথা ভাবলেই ব্রোকেন ফ্যামিলি অসহ্য লাগে। তবে চান/না চান আমরা সে দিকেই যাচ্ছি
********
২৪শে অগাস্ট ২০১০
লেখক বলেছেন: আসলেই এটা এখন ঘরে ঘরে। বাবা থাকে বিশাল এক বাড়িতে-একা, মা থাকে ছোট একটা বাড়িতে-একা, বাচ্চা থাকে ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টে-একা। কেউ কারোর না।

. ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪০

সুবিদ্ বলেছেন: মেসেঞ্জারে এই চ্যাটিংটা কখনো করা হয়ে উঠলোনা:(



আমি খুবই সরি পোষ্টটা ড্রাফট করতে হয়েছিলো...আবার একটু ঢুঁ মারলে খুশি হবো খুব

০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ১২:১৫

জুন বলেছেন: খুব ভালোলাগলো আপনার ছোট্ট গল্পটি যার ভেতরে সুন্দর একটা মেসেজ আছে।
******
লেখক বলেছেন: এ দেশেও দেখছি, এত স্বাধীনতা ভোগ করার পরও মেয়েদের প্রানান্ত চেষ্টা যে কোন ভাবেই প্রমাণ করার যে তাদের একটা ঘর আছে।

১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৩৪

উধাও ভাবুক বলেছেন: আসলে আমদের পরিবারের এবং সুখের ছবির ফ্রেম আস্তে আস্তে ছোট থেকে ছোট হতে চলেছে।



হায়রে মানুষ হায়রে মানুষের মন !!!
ভাল থাকুন সর্বদা সেই প্রত্যাশাই রইল।
****************
১১ই মে ২০১২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কিন্তু তারপরও চাইবো সুখে শান্তিতে ঘেরা নিজের একটা ঘর। আমার নিজের একটা মানুষ।

এটা যদি আপনার চ্যাটের ওই প্রান্তে থাকা মহিলা বুঝত !!
****************
১২ই মে ২০১২
লেখক বলেছেন: ওরা ওই পদেরই না। আমাদের বাবা মা ভাই বোন নিয়ে একসাথে বসবাস এবং পারিবারিক জীবন যাপন ওরা অবাক হয়ে দেখে!
*********************

০৬ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩৫

শায়মা বলেছেন: আপুনি পড়ে গেলাম গল্পটা!!!

বাপরে ১৯৯৭ সালের গল্প!!!

তখন মেসেঞ্জার ছিলো কিন্তু আমরা তখনও শিখিনি নেটে আনাগোনা ..... :(
২০০১/২০০২ এর দিকে একটু আধটু উকি ঝুকি দিচ্ছিলাম।
**************
৭ই মার্চ ২০২৬ ভোর ৩ঃ১৮ নায়াগ্রা ফলস্‌ 
লেখক বলেছেন: হ্যা ১৯৯৭ সালের দিকের গল্প। তখন তো জানতাম না যে ম্যসেঞ্জারের চ্যাট রুম আর থাকবেই না। চ্যাট রুমের ফরম্যাট বদলে যাবে। ফোনে ভিডিও কল করা যাবে। মুঠো ফোন সবার হাতে হাতে থাকবে। আরো পরে, 'ব্লগ' বলে কিছু একটা তৈরী হবে । আমার লেখা এই গল্পটি পড়তে, ত্রিশ বছর পর শায়মা নামের একটি পরী আসবে।