৯. ১৩ ই মে, ২০২৬ ভোর ৫:০৬০
ডঃ এম এ আলী বলেছেন:শততম পোস্টে একমাত্র ব্লগার
শুধু একটি বাক্য নয়,
এ যেন নিঃশব্দ রাত জেগে
স্বপ্ন ছোঁয়ার এক অদম্য পরিচয়।
শতটি লেখার ভাঁজে ভাঁজে
জমে আছে হাসি, কান্না, ভালোবাসা
একলা পথচলার গল্পগুলো আজ
হয়ে উঠুক সবার অনুপ্রেরণা।
কলম থামুক না যেন কখনো
শব্দেরা বাঁচুক আপনার হাত ধরে
কারণ একজন একলা চলা প্রকৃত ব্লগার
শত পোস্ট পেরিয়ে লিখে যায় হৃদয়ের গভীরে।
শততম পোস্ট এর জন্য অভিনন্দন রইল ।
আমার মন্তব্যঃ আলী ভাই, আপনার কবিতাটি শুধু যে মন ছুঁয়ে গেল তা নয়, এ আমার জন্য যে, অনুপ্রেরণাদায়ক- তাও নয়, এই কবিতাটি যেন আমার জীবন- চিত্র তুলে ধরেছে। তাও আবার আজকের এই বিশেষ দিনে- আমার জন্মদিনে। এই দিনে এই পৃথিবীতে এসেছি। জীবনও অতিবাহিত করে যাচ্ছি । কিন্তু কবিতার বর্ণণায় আমি চমকে উঠেছি। আমার সমগ্র জীবন যেন প্রতিটি ছত্রে বর্ণিত হয়েছে । আপনার এ উপহার আমার জন্য স্রষ্টা থেকে পাওয়া (বিশেষ করে আজকের এ দিনে)। তিঁনি আমার কাছে এনে দিয়েছেন আপনার লেখনীর মাধ্যমে । কারণ বর্ণনা যে ভীষণ নিখুঁত।মাঝে অনেক দিন তো লিখি নাই। কিন্তু দীর্ঘ বিরতির পর কি কারণে জানি না, গত ১৭ই সেপ্টেম্বর ২০২৫ –এ হঠাৎ মনে হলো আমার ভাবনাগুলো লিখে ফেলা উচিত। সময় খুব কম। তাই আবার লেখার শুরু। একলা পথচলার প্রতিটি অনুভূতি, প্রতিটি গল্প শুধুই কল্পনা নয়, চলার পথের সংগ্রামেরও গল্প।আমি জানি লেখার মাধ্যমে হৃদয়ের কথা পৌঁছে যায় অগণিত পাঠকের কাছে।
আর আপনার সকল সহমর্মী মন্তব্য, সাহিত্য পর্যালোচনা আমাকে তো লেখক-এ পরিণত হবার মতন করে লিখতে উৎসাহ জোগায়।
কি আর বলব। আমি সত্যিই খুব আনন্দিত । সশ্রদ্ধ চিত্তে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।











১. ১২ ই মে, ২০২৬ সকাল ১০:০০
০অতিননন্দন শততম পোস্টের জন্য!
এখন ব্লগে মানুষ আসে কম। আজকে আমি প্রায় দশদিন পরে ঢুকলাম ব্লগে অথচ এক সময়ে দিনে কয়েক বার করে ঢু না মারলে পেটের ভাত হজম হত না।