আমার মন্তব্য
ঝড় থেমে গেলে
২৪শে ডিসেম্বর, ২০২৫
আমার মন্তব্যঃ এ লেখায় অন্যান্যদের সাথে লেখা আপনার মন্তব্যগুলো পড়ে বরাবরের মত খুব ভাল লাগলো। আমি অন্য কোথাও দেখেছিলাম যেখানে আপনি বলেছিলেন, আপনার লেখা মন্তব্যসমূহ নিয়ে আপনার লিখিত বই আছে। বইটি কিভাবে পেতে পারি?
****
হ্যা ঠিকই বলেছেন । বিভিন্ন পোস্টে লেখা আমার বেশ কিছু লম্বা চওড়া মন্তব্য নিয়ে একটি বই আবারে লিখেছি মূলত কষ্ট করে লেখাগুলিকে সংরক্ষণের জন্য । ঠিকানা পেলে কপি পাঠাব।
তবে এই সামাজিক মাধ্যমে ঠিকানা পাঠানো সমিচিন হবে বলে মনে হয়না । কেও এখানে ঠিকানা বা ইমেইল এড্রেস দেয় না । তাই বিষয়টি আপনার বিবেচনার উপর ছেড়ে দিলাম ।
শুভেচ্ছা রইল
**************
বিগত ২০১৬ সাল হতে আমি আমার ফেসবুক একাউন্টে বিচরণ করছিনা ।
তবে, আপনি আমার এখনকার কিংবা পুরাতন কোন পোস্টে বিচরণ করলে আমার অনেক দীর্ঘায়ীত মন্তব্য দেখতে পাবেন । আপনি নতুন লেখা লিখে পোস্ট দেন তাহলে দেখতে পাবেন মন্তব্য কাকে বলে। নীচে মন্তব্যের ঘরে থাকা ছবি আপুর ব্লগ বাড়িতেও ডু মেরে দেখতে পারবেন আমার মন্তব্যের ধারা । পুণরায় এসে দেখার জন্য রইল ধন্যবাদ সাথে শুভেচ্ছা ।
লেখালেখি করতে হলে পড়াশোনা করতে হয়। আমরা পড়ুয়া জাত নই ।তাই মনে হয় 'ক্যাচালযুক্ত রাজনৈতিক পোস্টগুলিয়ে ছাপিয়ে গল্প কবিতা ও নিরপেক্ষ দৃষ্টিকোন হতে লেখা প্রবন্ধ, নিবন্ধ , ফিচার , ভ্রমন বিবরনী ' জাতীয় লেখালেখি সম্ভব হবে না। ব্লগের পরিবেশ এমনই থাকবে বা আরো নিম্নমানের হবে। যদিই বা কেউ একজন খুব পড়েন এবং জানেনও, তার হয়তো বা লেখালেখির অভ্যাস নাই।
আবার যদি লেখালেখি করার ইচ্ছে তার থাকে, একটা দুটো পোস্টের পর প্রথম পাতায় আর লেখাই দেবেন না। পরিবেশ নাই বলে ব্লগে আর আসবেনও না। এভাবে অনেক লেখক হারিয়েছি।
***********
যে জাতিকে আপনি পড়ুয়া নয় বলে হতাশ হচ্ছেন, তার মধ্যেই এখনও নীরব অথচ আগ্রহী, ভাবুক অনেক মানুষ আছেন। সবাই হয়তো বই নিয়ে বসে থাকেন না, কিন্তু অনুভব করেন, ভাবেন, খুঁজে বেড়ান মানসম্মত লেখা। তারা চোখে পড়ে না বলেই যে নেই তা তো নয়।
লেখালেখির জায়গাটা সব সময়ই একটু কঠিন ছিল। সব যুগেই অনেকেই থেমে গেছে, আবার সেখান থেকেই কেউ কেউ উঠে দাঁড়িয়ে আলো জ্বালিয়েছে। ব্লগের পরিবেশ নিখুঁত না হলেও, কিছু ভালো লেখা, কিছু আন্তরিক প্রচেষ্টা, কিছু সাহসী শব্দ এগুলোই ধীরে ধীরে পরিবেশ বদলায়।
হয়তো আমরা একদিনেই বদলাতে পারব না। কিন্তু যদি একজনও মন দিয়ে লেখেন, আর আরেকজন মন দিয়ে পড়েন তাহলেই যাত্রা থেমে থাকে না। ব্লগে যারা হতাশ হয়ে চলে গেছেন, তারা ফিরবেন তখনই, যখন আমরা যারা আছি তাদের মধ্যে বিশ্বাস, ধৈর্য আর ইতিবাচকতা টিকে থাকবে।
তাই হারিয়েছি বলার বদলে, বলি এখনও পাওয়া বাকি। লেখালেখির শক্তি এখনও হারায়নি,কেবল একটু যত্ন আর ভালোবাসার অপেক্ষায় আছে।
শুভেচ্ছা রইল
********
"হারিয়েছি বলার বদলে, বলি এখনও পাওয়া বাকি" - এই বাক্যটি অসাধারণ। এটাই তো আসল দৃষ্টিভঙ্গি। লেখালেখির জগৎ কখনোই সহজ ছিল না, কিন্তু যারা বিশ্বাস রেখে এগিয়ে গেছেন, তারাই ইতিহাস তৈরি করেছেন।
ব্লগের পরিবেশ নিয়ে আপনার পর্যবেক্ষণ একদম যথার্থ। একজন লেখক মন দিয়ে লিখবেন, একজন পাঠক মন দিয়ে পড়বেন - এই চক্রটাই পরিবর্তনের শুরু। আপনার মতো পাঠকদের এই ইতিবাচকতা ও ধৈর্যই আমাদের লিখে যাওয়ার প্রেরণা।
আপনার এই উৎসাহব্যঞ্জক কথাগুলো শুধু আমাকে নয়, অনেক লেখককেই অনুপ্রাণিত করবে। আপনার মতো পাঠক থাকলে লেখালেখির শক্তি কখনো হারাতে পারে না।
আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
********
শুভেচ্ছা রইল








No comments:
Post a Comment