২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্যাকুল হই;
ফিরে আসি আবার যান্ত্রিক কাক ডাকা এই শহরে।
.......................................................................
আছি আমি দুরের গ্রামে,
ময়নার হাঁটা হাঁটি দেখি সর্ন্তপনে
কখনবা বেলা উঠে, ডুবে যায় আকাশে
হিসাব রাখেনা কবি গুনে শুনে,
বরফের ঢাকা এই চরণে !!!
***
২২ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৭
হুমায়রা হারুন বলেছেনঃ@ স্বপ্নের শঙ্খচিলঃ আছি আমি দুরের গ্রামে,
ময়নার হাঁটা হাঁটি দেখি সর্ন্তপনে
কখনবা বেলা উঠে, ডুবে যায় আকাশে
হিসাব রাখেনা কবি গুনে শুনে,
বরফের ঢাকা এই চরণে !!!
খুব ভাল লাগলো এই কয়েকটি লাইন। আমার এখানে পত্র পল্লবহীন বরফে ঢাকা চরাচরে একটু উষ্ণতা বৃদ্ধি পেলে পাখির কুজন জানান দেয় জীবন আছে।
***
কবির মন্তব্যঃ আপনার ভালোলাগা যথেষ্ট আনন্দ দিয়েছে। একসময় কবিতা লিখতাম, আকিজুঁকি হতো ৩/৪ দিন পর একটা কবিতা প্রকাশের মুখ দেখত । কিন্ত এখন দেখি কবিতা পড়ার "সেই হৃদয়ের গোপনে লালিত" বন্ধুরা নেই, তাছাড়া চলমান জীবনের ব্যস্ততা "কবি মন"কে আড়াল করে দেয় নিষ্ঠুর ভাবে ।
***
আমার মন্তব্যঃ বাস্তবতা খুব বড় একটা ফ্যাক্টর ।
তারপরও মনে হলো আপনার লেখার হাত দেখে এখনো আপনার মনের মাঝে ছন্দ আছে। কমেন্টে যা দু' এক লাইন লিখে ফেলেন, তাই-ই বড় পরিসরে লিখে পোস্ট দিলে আমরা পাঠকরা আপনার প্রতিভা থেকে বঞ্চিত হতাম না। '
তারপরও মনে হলো আপনার লেখার হাত দেখে এখনো আপনার মনের মাঝে ছন্দ আছে। কমেন্টে যা দু' এক লাইন লিখে ফেলেন, তাই-ই বড় পরিসরে লিখে পোস্ট দিলে আমরা পাঠকরা আপনার প্রতিভা থেকে বঞ্চিত হতাম না। '
***



No comments:
Post a Comment