২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৪০
ডঃ এম এ আলী বলেছেনঃ
টরেন্টোর সর্যাস্তের আলো-আঁধারী রঙিন ছবি যেন কথা বলে
নীরব রাতের গভীরতার ক্ষনে রেখে যায় রঙ্গীন এক আহ্বান
৫ ডিগ্রি তাপমাত্রায় টরেন্টোর আকাশে সন্ধ্যায়
সূর্যের শেষ উঁকি, নীরবে ফুরায় দিনের গান।
সূর্য চলে যায় অস্তাচলে ধীরে, তার চেনা পথ বেয়ে
অস্তাচলেও রেখে যায লালিমা সারা আকাশ জুড়ে
ক্যমেরার আলতো ছোঁয়ায় রেখে যায আলোছায়া
নিভে যাওয়া দিনের স্মৃতি রঙিন আভায় ঘুরে হেথায়।
সেই লালিমায় জেগে ওঠে হারানো দিনের অনুভব
দিগন্তে আঁকা থাকা সেই শেষ আলোয় মলিন রেখা
রাতের কোলে চাঁদের আলো অনুবাদ করে নীরবতা
তবু মনের গহীনে কিছু অব্যক্ত থেকে যায় লেখা।
আলো-আঁধারের এই খেলা চিরন্তন জীবনের মতো
টরেন্টোর প্রকৃতি নীজের মতই বলে তার কথা।
সুন্দর ছবিগুলির জন্য ধন্যবাদ
শুভেচ্ছা রইল
২২শে এপ্রিল, ২০২৬
আলী ভাই, আপনার কবিতাটি ছবিতে সূর্যাস্তের মুহূর্ত, প্রকৃতির রঙিন আবহ ও দিনের স্মৃতিকে অত্যন্ত কাব্যিক ও সংবেদনশীলভাবে তুলে ধরেছে। সূর্য ধীরে ধীরে অস্তাচলের দিকে চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া লালিমা আকাশজুড়ে ছড়িয়ে পড়ে —এই ফটোগ্রাফ দর্শকের মনে এক অনন্ত মুগ্ধতা সৃষ্টি করে। divine beauty যাকে বলে। ক্যমেরার আলতো ছোঁয়ায় আলোছায়ার খেলা এবং নিভে যাওয়া দিনের ছবি স্রষ্টা আঁকেন আকাশের ক্যানভাসে। ক্যমেরার মাধ্যমে তা দেখা ও আমদের অনুভূতি স্রষ্টার অঙ্কনকে আরও আবেগময় ও বিস্ময়ে বিমুগ্ধ করে তোলে। কিন্তু সেই সৌন্দর্য্যকে কথায় প্রকাশ করার জন্য ভাষার ওপর যে দখল প্রয়োজন হয়, তা আপনার গড্ গিফটেড প্রতিভা।
আপনার কবিতাটি নিঃসন্দেহে প্রকৃতিপ্রেম ও স্মৃতির মায়া প্রকাশে এক কথায় অসাধারণ ।




No comments:
Post a Comment