০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গল্পটি পড়ে ভালো লাগলো।
০৪ ঠা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২০
আমার মন্তব্যঃ অনেক ধন্যবাদ
.............................................
০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৯০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তার গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকবে তার আশে পাশেই। সর্বক্ষণ।
............মানুষ যেখানেই যাকনা কেন তার অবচেতন মন সামাজিক সংযোগ প্রত্যাশা করে ।
০৪ ঠা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০১০
আমার মন্তব্যঃ একদম
........................................
০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০০০
ডঃ এম এ আলী বলেছেনঃ পোর্টাল – ২ : গার্ডিয়ান অ্যাঞ্জেল’ গল্পটি মূলত এক শীতসন্ধ্যার সামান্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হলেও এর অন্তর্লীন ব্যঞ্জনা বহুদূর বিস্তৃত। মন্ট্রিয়লের ঠান্ডা, ক্রমশ জনশূন্য হয়ে আসা রাস্তা, লাইব্রেরির আলো পেরিয়ে রাতের ম্লান নিয়ন-আলোয় প্রবেশ সমস্ত দৃশ্যপট যেন ধীরে ধীরে বাস্তব জগতের সীমানা সরিয়ে পাঠককে এক অন্তর্জাগতিক অঞ্চলের দিকে নিয়ে যায়।
০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৮০
আমার মন্তব্যঃ আলী ভাই, আপনি যখন বললেন,'গল্পটি আসলে ‘একা থাকা’ এবং ‘একা না থাকা’র মাঝখানের সূক্ষ্ম ব্যবধানটিকে স্পর্শ করেছে।' কথাটি শুনে মনে পড়লো বিদেশে 'একা থাকা' কি কঠিন ব্যাপার। আমাদের মতন যারা ওখানে ছিল, তারা যেন একজন আরেকজনের দিকে তাকিয়েই একে অপরের কষ্ট বুঝে যেতাম।
মন্ট্রিয়লে এরকম অস্তিত্বের সাথে মুখোমুখি বেশী রকমেই ঘটেছে, যা টরোন্টতে তেমন একটা দেখিনি। আসলে একেক শহরে এক এক রকম 'এনার্জি ভরটেক্স' ক্রিয়াশীল থাকে। সব 'স্থান' একরকম না - যেমন সব 'সময়' একরকম না।
তবে ইচ্ছে আছে সব ঘটনা লিখে রাখতে চাই যতক্ষণে, না ভুলে যাই।
................................
০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১০রাজীব নুর বলেছেনঃ সহজ সরল ঝামেলাবিহীন লেখা।
০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১০০
আমার মন্তব্যঃ বাহ্



No comments:
Post a Comment