২৬ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:২৪০আমার মন্তব্যঃ ধন্যবাদ।
আপনার পোস্ট থেকে বইটি সম্পর্কে জানলাম। নেটে ই-বুক ভার্সনও পেলাম। সাথে আরো কিছু তথ্যও পেলাম।
''এই উপন্যাসের পরিচিতিতে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১লা ডিসেম্বর় ১৯৫৭ তে লিখছেন- 'এক দিকে বঙ্কিমচন্দ্র (১৮৩৮-১৮৮৪) ও অন্য দিকে মধুসদন (১৮২৪-১৮৭৩)। প্রস্তুতির যুগের শেষ ভাগে যাঁহারা বাঙ্গালা ভাষায় গদ্য সাহিত্যের সাধনা করিতেছিলেন তাঁহাদের মধ্যে কতকগুলি কৃতি সাধক নিঃসন্দেহ ভাবে অখ্যাত ও অজ্ঞাত লুপ্ত-নাম রহিয়া গিয়াছে। ইহাদের মধ্যে “ফুলমণি ও করুণার বিবরণ” রচয়িত্রী শ্রীমতী হানা ক্যাথেরীন ম্যলেন্স-এর নাম বিশেষ ভাবে উল্লেখযােগ্য।
১৮৫২ সালে কলিকাতার খ্রীষ্টান ট্র্যাক্ট অ্যাণ্ড বুক সােসাইটি কর্তৃক 'ফুলমণি ও করুণার বিবরণ' প্রকাশিত হইয়াছিল। এই ধরণের বই বাঙ্গালায় প্রথম। ইহার পূর্বে বাঙ্গালীর সমাজ লইয়া ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ দুই চারিজন লেখক কিছু, কিছু, লিখিয়াছিলেন। কিন্তু এভাবে বাঙ্গালা দেশের বিশেষ কোন অংশে একটি নবগঠিত বিশিষ্ট সমাজের জীবন ও চিন্তা অবলম্বন করিয়া বই লিখিবার প্রয়াস দেখা যায় নাই। বইখানির ভাষা ভালই বলিতে হইবে। সাধু,ভাষার ছাঁচে ঢালা ইহার আধার একশ’ বছর পূর্বেকার বাঙ্গালা।
(যেমন, কলিকাতার বাঙ্গালায় 'আসিল' অর্থে 'এল' — লেখিকা সাধুভাষানুমোদিত রূপ দিয়াছেন 'আইল'; —তিনি কোথাও 'আসিল' রূপ ব্যবহার করেন নাই, কারণ ইহা কলিকাতার কথ্য ভাষায় অজ্ঞাত ছিল)।”…….
আপনার রিভিঊ -র অপেক্ষায় রইলাম।
২৬ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৮০
সুব্রত দত্ত বলেছেনঃ আপনার আগ্রহ জাগাতে পেরে আনন্দিত বোধ করছি। সাহিত্যের ছাত্র ও শিক্ষক হওয়ার সুবাদে প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দুর্গেশনন্দিনী’ পড়া রয়েছে। পড়া হয়নি ভবাণীচরণ বন্দ্যোপাধ্যায়ের ‘কলিকাতা কমলালয়’, ‘নববাবুবিলাস’, ‘নববিবিবিলাস’ প্রমুখসহ কালীপ্রসন্ন সিংহ-এর ‘হুতোম পেঁচার নকশা’। এগুলোর পড়ার তাগিদে আজ রকমার.কম-এ বইগুলো খুঁজলাম কিন্তু পেলাম না। এগুলো সংগ্রহ করে পড়ে উঠতে পারলে ইচ্ছা আছে বাংলা উপন্যাসের প্রথম দিককার ইতিহাস নিয়ে টুকটাক লেখার।
‘ফুলমণি ও করুণার বিবরণ’ বইটি পড়বেন। ভালো লাগবে। আপনার মন্তব্যও আশা করছি।
২৭ শে অক্টোবর ২০২৬
আমার মন্তব্যঃ
চারটি বই অনলাইনে পেলাম। লিংক কাজ করলে অনলাইনে পড়া যাবে। আমি দেখতে পাচ্ছি । তৃতীয় বই -এর PDF দেখলাম।
চতুর্থ বইটি scribd.com এ অ্যাকাউন্ট খুলে ডাউনলোড করা যাবে। ওরা ৪/৫ টা ফাইল চাইবে আপলোডের জন্য। যেন তাদের গ্রন্থাগার সমৃদ্ধ হয়। আপনার অ্যাকাউন্টে সেইভ করে রাখতে পারেন এরকম ৪/৫ টি ডকুমেন্ট ফাইল আপলোড করে দিলে বই ওরা ফ্রি দেবে। ওরা ট্রায়াল এর কথা বলে । সাবস্ক্রিপশানের কথা বলে। সেগুলোতে পয়সা দিয়ে হয়। কিন্তু ফাইল আপলোড দিলে বই ফ্রি ডাউনলোড করা যায়।
আমার সময় থাকলে আমিও পড়তাম। কিন্তু আমি কিছু ট্রান্সক্রিপ্ট অনুবাদের কাজ করছে। যারা higher dimension থেকে channeling করেন , তাদের লেকচারের ট্রান্সক্রিপ্ট। তাই ব্যস্ত। আমার একটা অনুবাদ পড়ে দেখতে পারেন। ব্লগে দিয়েছিলাম সম্প্রতি। কথোপকথকন -৩ প্রজেক্ট ব্লু বুক
লিংক https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30394202
অনলাইন বইয়ের লিংকঃ
১. কলিকাতা কমলালয়
https://archive.org/details/bub_man_d3fb234f5211db934476b7b8a8c80fc4/mode/1up
২.নববাবুবিলাস
https://pubhtml5.com/iuzeb/wuam/%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8/
৩.হুতোম পেঁচার নকশা - লেখকের নামের পাশে আছে PDF লিংক
https://www.boierthikana.com/
৪. নববিবিবিলাস
মূল সাইট যা এই ব্লগে আসছে না। https://www.scribd.com/home তারপর
scribd.com/document/576273881/নব-বিবি-বিলাস-ভবানীচরণ-বন-দ-যোপাধ-যায
২৮ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭০
লেখক সুব্রত দত্ত বলেছেনঃ বাহ্! অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এগুলো পড়ার ইচ্ছা আছে। আমি চেষ্টা করবো পড়ে ফেলতে। বাংলা সাহিত্যের শিক্ষক হিসেবে মাত্র ২/৩টা বই পড়া হয়েছে এই বছরে। তাহলে বোঝেন পড়াটা কত কঠিন। আমি কর্মের খাতিরেও পড়ি না। অন্য ফিল্ডের মানুষের জন্য তো আরো কঠিন হবে।
No comments:
Post a Comment